Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Himachal Rain: হিমাচলে এখনই থামবে না বৃষ্টি, দুর্যোগে ৬০-এর বেশি রাস্তা বন্ধ

Rain in Himachal to continue
Rain in Himachal to continue

 

শিমলা, ১৪ জুলাই : বৃষ্টি-দুর্যোগে হিমাচল প্রদেশে বন্ধ হয়ে রয়েছে ৬০টির বেশি রাস্তা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জেরে হিমাচল প্রদেশজুড়ে ৬৯টি রাস্তা এই মুহূর্তে বন্ধ রয়েছে। এর মধ্যে কুল্লুতে ৩৮টি, মান্ডিতে ১৩টি, সিরমৌরে ৬টি, শিমলায় ৫টি, কাংড়ায় ৪টি, উনায় ২টি এবং লাহুল ও স্পিতি জেলায় একটি রাস্তা বন্ধ রয়েছে। পাশাপাশি, রাজ্যজুড়ে ১৩টি ট্রান্সফরমারও অচল হয়ে পড়েছে—যার মধ্যে কুল্লুতে ৮টি, শিমলায় ৪টি এবং মান্ডিতে একটি রয়েছে।

এছাড়াও রাজ্যজুড়ে প্রায় ৮০টি পানীয় জল সরবরাহ প্রকল্পও ব্যাহত হয়েছে; এর মধ্যে সিরমৌরে ৬৯টি, হামিরপুরে ৮টি এবং শিমলায় ৩টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে; বিশেষ করে ১৮ ও ১৯ জুলাই রাজ্যের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই সময়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শিমলা, কুল্লু, মান্ডি এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

You might also like!