Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Uttarakhand Bus accident: অলকানন্দা নদীতে বাস পড়ে মৃত এক, আহত ও নিখোঁজ একাধিক, দুঃখপ্রকাশ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর

A bus with 18 people on board plunged into the Alaknanda River in Uttarakhand today
A bus with 18 people on board plunged into the Alaknanda River in Uttarakhand today

 

রুদ্রপ্রয়াগ, ২৬ জুন : ১৮ জন যাত্রী নিয়ে অলকানন্দা নদীতে পড়ে গেল ছোট বাস (টেম্পো ট্রাভেলার)। এক জনের মৃত্যু হয়েছে। সাত জনকে উদ্ধার করা হয়েছে। ১০ জনের খোঁজ মিলছে না এখনও। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘটনা। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। জানা গেছে, বদ্রীনাথ হাইওয়ের ঘোলতিরের কাছে একটি যাত্রীবাহী বাস অলকানন্দা নদীতে পড়ে যায়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, রুদ্রপ্রয়াগ জেলায় এক টেম্পো ট্রাভেলারের নদীতে পড়ে যাওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। এসডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ করছে। আমি এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি। সকলের নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।

You might also like!