Nirmala Sitharaman : দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে কিছু মানুষ ঈর্ষান্বিত, এটা খুবই দুঃখজনক : নির্মলা সীতারমণ

Nirmala Sitaraman
Nirmala Sitaraman

 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর  : ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিতে কিছু মানুষ ঈর্ষান্বিত। সোমবার লোকসভায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, "এটা অত্যন্ত দুঃখজনক যে, সংসদে কিছু মানুষ দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ঈর্ষান্বিত। ভারতের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতিতে সমস্যা হচ্ছে বিরোধীদের।" তিনি বলেছেন, "প্রত্যেকেরই ভারতের উন্নতি নিয়ে গর্ব করা উচিত, কিন্তু কিছু মানুষ তা রসিকতা হিসেবে নিচ্ছে।"

লোকসভায় এদিন নির্মলা সীতারমণ আরও বলেছেন, "ভারতীয় টাকা (রুপি) প্রতিটি মুদ্রার বিপরীতে শক্তিশালী হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করেছে, এটি নিশ্চিত করার জন্য যে ডলার-রুপির ওঠানামা খুব বেশি যেন না হয়।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…