Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Kedarnath Yatra: সোনপ্রয়াগে বারবার বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে কেদারনাথ যাত্রা

Movement restricted in Rudraprayag as heavy rain disrupts Kedarnath Yatra
Movement restricted in Rudraprayag as heavy rain disrupts Kedarnath Yatra

 

রুদ্রপ্রয়াগ, ২৭ জুন : রাত্রিকালীন বৃষ্টির কারণে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডের মাঝামাঝি দু’টি স্থানে মাটি ও পাথর ধসে কেদারনাথ যাত্রাপথ শুক্রবার সকাল থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় সকাল ৯টার দিকে সংশ্লিষ্ট সংস্থাগুলি রাস্তা আংশিকভাবে খুলে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে , সোনপ্রয়াগ শাটল ব্রিজ ও মুনকটিয়া সংলগ্ন স্লাইডিং জোনে নিয়মিত ধস নামছে। এতে যাত্রী চলাচল বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সকাল থেকে দু’পাশে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে যাত্রীদের থামিয়ে রাখা হয়েছিল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে রাস্তা আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। পুনরায় ধস নামার আশঙ্কা থাকায় প্রশাসন ও পুলিশ বাড়তি সতর্কতা নিচ্ছে। কেদারনাথগামী তীর্থযাত্রীদের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, তাঁরা যেন আবহাওয়ার পূর্বাভাস দেখে সতর্কতার সঙ্গে যাত্রায় রওনা দেন।

You might also like!