Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Navin Patnayak : জখম ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে এয়ারলিফ্টে আনা হল ভুবনেশ্বরে, হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী পট্টনায়কও

Navin Patnayak
Navin Patnayak

 

ভুবনেশ্বর, ২৯ জানুয়ারি  : রবিবার ঝাড়সুগুদায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে বিমানে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসায় রয়েছেন একদল চিকিৎসক। এদিকে খবর পাওয়া মাত্রই অ্যাপোলো হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে হাসপাতালে পৌঁছানোর জন্য পুলিশ একটি গ্রিন করিডোর তৈরি করেছে।

রবিবার, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে পুলিশের এএসআই গুলি করে। ঝাড়সুগুদা বিমানবন্দর থেকে তাকে ভুবনেশ্বরে এয়ারলিফ্ট করা হয় এবং বুকে বুলেটের আঘাতের কারণে তার অবস্থা গুরুতর হওয়ার পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভোই জানিয়েছেন, পুলিশের একজন এএসই গোপাল দাস মন্ত্রী নব কিশোর দাসকে লক্ষ্য করে গুলি চালায়। কী কারণে তিনি গুলি চালালেন সে বিষয়ে কিছু জানা যায়নি। গ্রেফতার করা হয়েছে ওই পুলিশকর্মীকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

You might also like!