Country

3 years ago

How To Download Masked Aadhaar Card: মাস্কড আধার কার্ড করিয়েছেন? কী কী সুবিধা পেতে পারেন এটি থাকলে ? জেনে নিন বিস্তারে

Masked Adhaar Card (Symbolic Picture)
Masked Adhaar Card (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমান সময়ে আপনার প্রয়োজনীয় নথি গুলির মধ্যে অন্যত্তম হল আধার কার্ড। সরকারি অফিস, ব্যাঙ্ক বা এমনকি কিছু বেসরকারি সংস্থাতেও প্রয়োজনীয় নথি গুলির মধ্যে এটিকে প্রাধান্য দেওয়া হয়। প্রত্যেক ব্যক্তির আধার কার্ডে একটি করে সতন্ত্র সংখ্যাগুছ থাকে যা আপনার আধার কার্ডটিকে অনুমোদন করে, প্রসঙ্গত অনেক ক্ষেত্রেই আমরা এই সংখ্যা টি অন্য কনো ব্যক্তিকে দেখাতে স্বাচ্ছন্দ বোধ করি না। তবে এর একটি বিকল্প পন্থা রয়েছে। এই প্রতি বেদনে সে সম্পর্কেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে ভাগ করে নেব। 

আপনি যদি আপনার আধার নম্বর জানাতে ইচ্ছুক না হন তবে আপনি 'মাস্কড আধার' ব্যবহার করতে পারেন। 

মাস্কড আধার কী ? 

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের অপব্যবহার রোধ করার উপায় নিয়ে এসেছে। আর সেটা হল মাস্কড আধার। নাম থেকে বোঝা যাচ্ছে ‘মাস্কড আধার’-এ আধার নম্বরের ১২টি সংখ্যার মধ্যে প্রথম ৮টি সংখ্যা ঢাকা থাকবে। প্রথম ৮টি সংখ্যা 'xxxx-xxxx'-এর মতো অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হবে এবং শুধুমাত্র শেষ ৪টি সংখ্যা দেখা যাবে। 'মাস্কড আধার' থাকলে কেউ আপনার আধার নম্বরের সম্পূর্ণ অ্যাক্সেস পাবে না। সেক্ষেত্রে এটিকে সুরক্ষিত করা সম্ভব হবে।  প্রসঙ্গত, মাস্কড আধার আপনার বিবরণ চুরি হওয়ার ঝুঁকি হ্রাস করে, এবং এটি অনেক বেশি সুরক্ষিতও। 

জেনে নিন 'মাস্কড আধার' ডাউনলোড করার নিয়মাবলী 

*প্রথমে myaadhaar.uidai.gov.in-এ যান এবং লগইন অপশনে ক্লিক করুন

*আপনার আধার নম্বর এবং ক্যাপচা কোড দেওয়ার পরে সেন্ড ওটিপি তে ক্লিক করুন

* আপনার আধার লিঙ্কযুক্ত ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, যা আপনাকে এখানে লিখতে হবে। তারপর লগইন-এ  ক্লিক করুন

* পরিষেবা বিভাগ থেকে আধার ডাউনলোড অপশান নির্বাচন করুন

* এবার, ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার? এই অপশনটি বেছে নিন 

* এর পর ডাউনলোড এ ক্লিক করুন

* এখন আপনার মাস্কড আধার পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা হবে

* এই আধার কার্ডটি খুলতে আপনার একটি পাসওয়ার্ডও প্রয়োজন৷ এর জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হল- আপনার নামের প্রথম চারটি অক্ষর। ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এছাড়াও আপনার জন্ম বছর লিখতে হবে

'মাস্কড আধার'-র  ব্যবহার 

ই-কেওয়াইসি হিসাবে এটি আপনি ব্যবহার করতে পারেন। 

You might also like!