Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Heavy rain forecast in Northeast India:উত্তর-পূর্ব ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, দেশের অন্যত্রও চলবে বর্ষণ

Heavy rain forecast in Northeast India
Heavy rain forecast in Northeast India

 

নয়াদিল্লি, ৪ জুলাই : উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। আইএমডি জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন কেরল, লাক্ষাদ্বীপ, উপকূলীয় কর্ণাটক, গোয়া, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ এবং হরিয়ানাযতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…