Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা

Jan Suraaj Party founder Prashant Kishor
Jan Suraaj Party founder Prashant Kishor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একের পর এক রাজনৈতিক দলকে নির্বাচনী সাফল্যের কৌশল বাতলে দেওয়া প্রশান্ত কিশোর এবার নিজেই নামছেন ভোটের ময়দানে। বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ সামনে আসতেই চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রশান্ত কিশোরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটির কাছাকাছি। অন্যদিকে, তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ইতিমধ্যেই ১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। সম্পত্তির এই হিসেব ঘিরেই এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে আলোচনা। 

সোমবার বাবা হরিহরনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দেন পিকে। দলীয় সমর্থকদের ভিড়ে মিছিল করে যান মনোনয়ন জমা করতে। পরে প্রকাশ্যে এসেছে পিকের সম্পত্তির খতিয়ান। সবমিলিয়ে প্রায় ৯৬ কোটির সম্পত্তি রয়েছে তাঁর। স্থাবর সম্পত্তির পরিমাণ ২২.১৯ কোটি। সেই সঙ্গে রয়েছে ৭৩.৮৭ কোটির অস্থাবর সম্পত্তি। সেই তালিকায় রয়েছে গাজিয়াবাদের এক কমপ্লেক্সের দুটি ফ্ল্যাট। আরও দু’টি ফ্ল্যাটের ৫০ শতাংশ মালিকানা রয়েছে পিকের হাতে। 

এছাড়াও পাটনার পাটলিপুত্র কলোনি, দিল্লির বসন্ত বিহার এবং বক্সারে বিরাট জমি রয়েছে পিকের। পারিবারিক গ্রামেও পিকের জমি রয়েছে। ভেদা ভেঞ্চার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাও পিকের মালিকানাধীন। এই সংস্থাটি জন সুরাজ পার্টিকে মোটা অঙ্কের অনুদান দিয়ে থাকে। তবে ৫.৭৭ কোটি টাকার ঋণও রয়েছে পিকের নামে। অন্যদিকে, পিকের স্ত্রী, পেশায় আইনজীবী জাহ্নবী দাসের নামেও রয়েছে দু’টি ফ্ল্যাট এবং অন্যান্য সম্পত্তি। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জাকির হোসেন, সমীর চক্রবর্তীর মতো তৃণমূলের একাধিক কোটিপতি প্রার্থী হয়েছিলেন। তাঁদের সকলকেই হারিয়ে দিয়েছেন পিকে।

দল ঘোষণা করলেও নিজে এতদিন ভোটে লড়েননি পিকে। দিনকয়েক আগে ভোটের ময়দানে অভিষেকের কথা ঘোষণা করেন। সামনেই বিহারের বাঁকিপুরে উপনির্বাচন। বিজেপি সভাপতি নীতীন নবীন ওই আসন থেকে বিধায়ক ছিলেন। এখন তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। নীতীন নবীনের ছেড়ে আসা ওই আসনটি বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপির সেই শক্ত ঘাঁটি থেকেই গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করতে চান পিকে। তাঁর কথায়, এটা স্রেফ তাঁর মনোনয়ন নয়, গোটা বিহারের পরিবর্তনের মনোনয়ন।  

You might also like!