Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Mathura : মথুরায় পোশাকের শোরুমে ভয়াবহ অগ্নিকান্ড, দমকলের তৎপরতায় আয়ত্তে এল আগুন

Fire in a showroom in mathura
Fire in a showroom in mathura

 

মথুরা, ১ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের মথুরায় ভয়াবহ আগুন লাগল একটি পোশাকের শোরুমে। বিধংসী আগুনের লেলিহান শিখায় শোরুমটি পুড়ে গিয়েছে। সৌভাগ্যবশত এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। শোরুমের কাছে অবস্থিত একটি হোটেলের মালিক শ্যাম সিংহল জানিয়েছেন, "সময়ের মধ্যেই আগুন নেভাতে আসে দমকলের ইঞ্জিন। যদিও, শোরুমটি পুরোপুরি আগুনে পুড়ে গিয়েছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।"

বুধবার ভোররাতে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় দমকলের ৬-৭টি ইঞ্জিন। বহুতলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন লাগে, দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। পার্শ্ববর্তী ভবনে আগুনে ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি।"

You might also like!