Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Factory Blast :তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

Explosion in Telangana factory
Explosion in Telangana factory

 

হায়দরাবাদ, ৩০ জুন : সোমবার সকালে রাসায়নিক-ভরা ট্যাঙ্কার বিস্ফোরণের খবর মিলেছে তেলেঙ্গানায়। রাসায়নিক ট্যাঙ্কার ফেটে কমপক্ষে ৬ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। কী ভাবে ওই বিস্ফোরণ ঘটে, তা এখনও স্পষ্ট নয় |

 সোমবার হায়দরাবাদের তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার শিল্পাঞ্চল এলাকায় একটি রাসায়নিক কারখানায় রাসায়নিক ট্যাঙ্কারে ওই বিস্ফোরণ ঘটে। সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে অবস্থিত ওই কারখানা। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে ওঠে। অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে দমকলের ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সেখানে অ্যাম্বুল্যান্সও পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। পদস্থ এক পুলিশ কর্তা জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিস্ফোরণে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গিয়েছে। তীব্রতা এতটাই ছিল যে, কয়েকজন বিস্ফোরণের জেরে উড়ে গিয়ে প্রায় শখানেক মিটার দূরে গিয়ে ছিটকে পড়েন। কারখানার বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়ে এবং সংলগ্ন একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

You might also like!