Country

1 year ago

Gurucharan Singh: রহস্যের অবসান, ২৫ দিন পর বাড়ি ফিরলেন তারক মেহতা কা উল্টা চশমার গুরুচরণ

Gurucharan Singh (File Picture)
Gurucharan Singh (File Picture)

 

নয়াদিল্লি, ১৮ মে: বিগত বেশ কিছু দিনের রহস্যের অবসান, দীর্ঘ ২৫ দিন পর বাড়ি ফিরলেন জনপ্রিয় ধারাবাহিক 'তারক মেহতা কা উল্টা চশমা'-র গুরুচরণ সিং। তিনি এক আধ্যাত্মিক অনুসন্ধান শুরু করেছিলেন বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা গুরুচরণ সিং ১৭ মে দেশে ফিরেছেন। তিনি ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন।

দিল্লি পুলিশ আরও জানিয়েছে, আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। গুরুচরণ সিং বলেছেন, তিনি আধ্যাত্মিক যাত্রায় বাড়ি থেকে চলে গিয়েছিলেন। সিরিয়ালে 'সোধী' চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তিনি ২২ এপ্রিল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, অতচ মুম্বইয়েই আসেননি। পুলিশ শেষবার তাঁর মোবাইল ফোনটিকে দিল্লির পালাম বিমানবন্দরে ট্রেস করেছিল, তিনি সম্ভবত মোবাইল ফোনটি রেখে গিয়েছিলেন।


You might also like!