Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 years ago

Earthquake in Lucknow : তীব্র ভূমিকম্পে কাঁপল লখনউ, কম্পন অনুভূত হল নেপালেও

Earthquake felt in Lucknow of UP
Earthquake felt in Lucknow of UP

 

লখনউ, ২০ আগস্ট : জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর প্রদেশের রাজধানী লখনউ। শুক্রবার গভীর রাত ১.১২ মিনিট নাগাদ ৫.২ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় লখনউতে, কম্পন অনুভূত হয় নেপালেও। লখনউ থেকে ১৩৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উৎসস্থল।

উত্তর প্রদেশের লখিমপুর খেরি-সহ বিভিন্ন জেলায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। দিল্লিতেও ভূকম্পন টের পাওয়া যায়। ভূমিকম্প অনুভূত হয় নেপালেও। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, গভীর রাতে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।

You might also like!