Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

LPG price hike: বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম, স্থিতিশীল গৃহস্থের সিলিন্ডারের দর

LPG price hike
LPG price hike

 

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : ডিসেম্বর মাস শুরু হতে না হতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম আরও একবার বাড়লো। ১ ডিসেম্বর থেকে তেল কোম্পানিগুলি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়িয়েছে। জানা গেছে, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৮১৮.৫০ টাকা হয়েছে। এই নিয়ে টানা পাঁচ মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হল।

তবে এটা স্বস্তির বিষয় যে, গার্হস্থ্য গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা কমানো হয়েছিল। এরপর থেকে এর দাম স্থিতিশীলই রয়েছে। কলকাতায় এর দাম ৮২৯ টাকা, রাজধানী দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫০ টাকা। আর উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা এই সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি পান।

You might also like!