Breaking News

 

Country

1 year ago

Maoist Attack In Chhattisgarh: ফের সংঘর্ষ ছত্তিসগড়ে! নিহত ৭ মাওবাদী

Clash again in Chhattisgarh! 7 Maoists killed
Clash again in Chhattisgarh! 7 Maoists killed

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার ফের একবার ছত্তিসগড়ের নারায়ণপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলি যুদ্ধে মাওবাদীর মৃত্যুর খবর প্রকাশ্যে এল। এই ঘটনায় কমপক্ষে ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ্যে এসেছে। তবে রাত পর্যন্ত সংঘর্ষ চলায় সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার নারায়ণপুর পুলিশের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বিজাপুর ও নারায়ণপুরের সীমানা বরাবর অবুঝমাড় জঙ্গলে গুলিযুদ্ধ শুরু হয় এ দিন বেলা ১১টা নাগাদ। এলাকাটি বস্তার ও দান্তেওয়াড়ারও কাছে। সে কারণে নারায়ণপুর, বস্তার ও দান্তেওয়াড়ার ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বুধবার রাতে যৌথ ভাবে মাওবাদী-বিরোধী অভিযান শুরু করে।

সিপিআই (মাওবাদী)-র ১৬ নম্বর প্ল্যাটুনের কিছু নেতা এবং ইন্দ্রাবতী এরিয়া কমিটির বেশ ক’জন সদস্য ওই অঞ্চলে রয়েছেন বলে জানতে পারে নিরাপত্তা বাহিনী। বস্তুত, এলাকাটিতে বহু মাওবাদী নেতারই ডেরা। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানান, বুধবার রাতের সেই অভিযানের সূত্রেই বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ শুরু হয় দু’পক্ষের গুলিযুদ্ধ।

এই সংঘর্ষকে ধরা হলে এ বছরের গোড়া থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে শতাধিক (১০৭, অন্য মতে ১১২) মাওবাদীর মৃত্যু হয়েছে। সে জায়গায় গত বছরে সংখ্যাটা ছিল ২২। এ বছর ১৬ এপ্রিল কাংকেড় জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ জন মাওবাদীর মৃত্যু হয়। ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাংকেড় জেলার সীমানায় তিন মহিলা-সহ ১০ মাওবাদী মারা যান সিকিউরিটি ফোর্সের সঙ্গে সংঘর্ষে।

You might also like!