Country

1 year ago

D Raja: উত্তর প্রদেশে বিজেপির সংখ্যা মারাত্মকভাবে কমে যাবে : ডি রাজা

BJP's numbers will drop drastically in Uttar Pradesh: D Raja
BJP's numbers will drop drastically in Uttar Pradesh: D Raja

 

নয়াদিল্লি, ১৭ মে: উত্তর প্রদেশে বিজেপির সংখ্যা মারাত্মকভাবে কমে যাবে। এমনই দাবি করলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা। তিনি বলেছেন, উত্তর প্রদেশে বিজেপির সংখ্যা মারাত্মকভাবে কমে যাবে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে ডি রাজা বলেছেন, "দেখাই যাচ্ছে, প্রধানমন্ত্রী কীভাবে প্রতি দিন বিপর্যস্ত হচ্ছেন...উত্তর প্রদেশে বিজেপির সংখ্যা মারাত্মকভাবে কমে যাবে।"

সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা আরও বলেছেন, "বিজেপি উত্তর প্রদেশ থেকে বর্তমান সাংসদের সংখ্যা ধরে রাখতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী স্বীকার করেছেন, এই সরকার হারতে চলেছে। একটি বিকল্প সরকার গড়ে উঠছে।" ইন্ডি জোট এবার সরকার গঠন করবে বলেও আশাপ্রকাশ করেছেন ডি রাজা।

You might also like!