Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Anurag Thakur : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ, অশান্তি বাঁধাতে চাইছেন রাহুল : অনুরাগ ঠাকুর

Anurag Thakur slammed rahul gandhi
Anurag Thakur slammed rahul gandhi

 

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণই রয়েছে, অযথা অশান্তি বাঁধাতে চাইছেন রাহুল গান্ধী। তোপ দেগে বললেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন করার কথা ঘোষণা করেছে কংগ্রেস, এরই প্রেক্ষিতে বুধবার সকালে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, রাহুল গান্ধী কী কাশ্মীরের পরিবেশকে খারাপ করতে চাইছেন? অনুরাগ বলেছেন, মোদী সরকারের শাসনকালে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

তিনি যোগ করেছেন, এক বছর আনুমানিক ১.৬ কোটি পর্যটক জম্মু ও কাশ্মীর ভ্রমণ করেছেন, যা একটি রেকর্ড। রাহুল গান্ধী ও কংগ্রেসের সমালোচনা করে অনুরাগ বলেছেন, এখন পর্যটকরা জম্মু ও কাশ্মীরের প্রতিটি প্রান্তে যেতে পারেন, জম্মু ও কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হয়েছে। পাথর ছোড়ার ঘটনা নেই। রাহুল গান্ধী কী সেখানে গিয়ে পরিবেশ নষ্ট করতে চান? তিনি আরও বলেছেন, "বর্তমানে যে কেউ জম্মু ও কাশ্মীরের যে কোনও অংশে জাতীয় পতাকা উত্তোলন করতে পারে, কারণ নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫এ অনুচ্ছেদের বিনাশ করেছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…