Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Tmc account freeze case: তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের ধাক্কা, সুপ্রিম কোর্টে আবেদনেও মিলল না স্বস্তি

Mamata Banerjee with Supreme Court
Mamata Banerjee with Supreme Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের আইনি ধাক্কার মুখে কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের নির্দেশে নিযুক্ত প্রশাসনের নিয়ন্ত্রণাধীন থাকা দলীয় অ্যাকাউন্টগুলি থেকে দৈনন্দিন খরচের জন্য টাকা তোলার অনুমতি দেওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে ইডির বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষের মতামতও জানতে চেয়েছে আদালত। আগামী ১১ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।  

সোমবার সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন, “অ্যাকাউন্ট ফ্রিজ থাকার ফলে কর্মীদের মাইনে দেওয়া যাচ্ছে না।নিত‍্যদিনের খরচও চালানো সম্ভব হচ্ছে না।”  ইডির তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুর অভিযোগ, সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। প্রতিদিন টাকার লেনদেন হচ্ছে। তাঁকে চ্যালেঞ্জ করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “একটি লেনদেনের প্রমাণ দেখান।” সওয়াল জবাব শেষে তৃণমূলের অন্তর্বর্তীকালীন স্বস্তির আবেদনের প্রেক্ষিতে ইডির বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। আগামী ১১ আগস্ট মঙ্গলবার পরবর্তী শুনানি। 

তৃণমূলের মোট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে ইডি। সব মিলিয়ে তাতে ৪৪০ কোটি টাকা রয়েছে। দৈনন্দিন ব্যবহারের জন্য ওই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল।  অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাই কোর্টে মুখ পোড়ে কালীঘাট তৃণমূলের। ওই মামলায় হস্তক্ষেপই করেননি হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। আদালতের ইডির তরফের আইনজীবী এসভি রাজু দাবি করেন, তৃণমূলের জাতীয় কার্যনির্বাহী কমিটি এই মামলা দায়েরের জন্য কোনও অনুমোদন দেওয়া হয়েছে কি না, তার কোনও প্রমাণ আদালতে নেই। ডেরেক ও’ব্রায়েন কমিটির একজন সদস্য হলেও তিনি উল্লেখ করেননি যে জাতীয় কার্যনির্বাহী কমিটি তাঁকে এই মামলার অনুমতি দিয়েছে কি না।

You might also like!