Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Shah pays tribute to Pingali Venkayya: পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অমিত শাহর

Home Minister Amit Shah pays tribute to Pingali Venkayya
Home Minister Amit Shah pays tribute to Pingali Venkayya

 

নয়াদিল্লি, ২ আগস্ট : “আমাদের জাতীয় পতাকা—'তিরঙ্গা'—র নকশা প্রণয়নে তিনি এক অবিস্মরণীয় অবদান রেখেছিলেন;” পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মবার্ষিকীতে তাঁকে রবিবার এক্সবার্তায় শ্রদ্ধাঞ্জলি জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “এই পতাকা আমাদের গর্ব ও আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সগর্বে উড্ডীন। স্বাধীনতা সংগ্রাম এবং জ্ঞানের বিভিন্ন শাখার বিকাশে তাঁর ভূমিকা ভারতীয়দের সর্বদা অনুপ্রাণিত করবে।” প্রসঙ্গত, পিঙ্গালি ভেঙ্কাইয়া (২ আগস্ট, ১৮৭৬ – ৪ জুলাই, ১৯৬৩) বর্তমান ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মছলিপত্তনমের নিকটে ভাটলাপেনুমারুতে জন্মগ্রহণ করেন। তিনি মছলিপত্তনমের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সিনিয়ার কেমব্রিজ সমাপ্ত করার উদ্দেশ্যে কলম্বো যান। ভারতে ফিরে তিনি রেল গার্ডের চাকুরি গ্রহণ করেন এবং পরে বেলারিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। পরবর্তীকালে উর্দু ও জাপানি ভাষা শিক্ষার জন্য তিনি লাহোরের অ্যাংলো-বৈদিক কলেজে যোগ দেন।

You might also like!