Abhishek Banerjee: দলের সংগঠনকে চাঙ্গা করতে মেঘালয় সফর অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ১৭ নভেম্বর  : উত্তর-পূর্ব ভারতে বাড়তি নজর তৃণমূল কংগ্রেসের। এবার লক্ষ্য মেঘালয়ের আগামী বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যেই বৃহস্পতিবার দুপুরে মেঘালয় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একগুচ্ছ করমসূচী নিয়ে বৃহস্পতিবার মেঘালয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দুই দিন মেঘালয়ে সফর করবেন তিনি। দলের সংগঠনকে চাঙ্গা করতে ত্রিপুরার পড়ে এবার মেঘালয় সফর তৃণমূল সাংসদের।

বৃহস্পতিবার দুপুর দুটোর সময় কলকাতা বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। মেঘালয়ে রাজনৈতিক কর্মসূচীর পাশাপাশি দলিয় কর্মসূচীও রয়েছে তাঁর। পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘালয়ের তুরাতে দলের কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। শুক্রবার দুপুরে তুরার ল’ কলেজের মাঠে জনসভা করবেন তিনি। জানা গিয়েছে মেঘালয়ে দলের কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। একই সঙ্গে চার্চের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। পাশাপাশি আগামিকাল মেঘালয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এরপরে কলকাতায় ফিরে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…