Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Sikkim Tunnel Disaster: সিকিমের নামচিতে সুড়ঙ্গ বিপর্যয়ে উদ্ধার আরও ৯টি দেহ, মৃত্যু বেড়ে ২২

NHPC tunnel disaster in Sikkim’s Namchi
NHPC tunnel disaster in Sikkim’s Namchi

 

নামচি, ২৩ জুলাই : সিকিমের নামচিতে সুড়ঙ্গ বিপর্যয়ে উদ্ধার হয়েছে আরও ৯টি দেহ। উদ্ধারকাজ চলাকালীন বুধবার রাতেই এই ৯টি দেহ উদ্ধার হয়েছে। এর ফলে সুড়ঙ্গ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২। এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নামচি জেলার পুলিশ সুপার সোনম দোলমা জানিয়েছেন, উদ্ধারকাজ জোরকদমে চলছে।

নামচিতে এনএইচপিসি-র সুড়ঙ্গ ধসের ঘটনায় উদ্ধারকাজ আরও জোরদার করা হয়েছে। বুধবার রাত ১০টা নাগাদ আসানসোলের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর একটি দ্বিতীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজে যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, সুড়ঙ্গ থেকে এখনও পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং বিশেষ দলগুলি একে অপরের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে বাকিদের খুঁজে বের করার ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

You might also like!