Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Kerala:কেরলে ধসে পড়ল পরিযায়ী শ্রমিকদের আবাসন, নিহত ৩

3 dead as migrant workers'
3 dead as migrant workers'

 


ত্রিশুর, ২৭ জুন : রথের দিন সাতসকালে সাংঘাতিক কাণ্ড কেরলে। ত্রিশুরের কোডাকরায় পরিযায়ী শ্রমিকদের থাকার একটি দোতলা আবাসন আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে মারা গিয়েছেন ৩ জন পরিযায়ী শ্রমিক।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কেরলের কোডাকরায় প্রায় ৪০ বছরের পুরনো একটি আবাসন ধসে পড়ে। তিনজন পরিযায়ী শ্রমিক নিহত হন, তাঁরা কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

জানা গেছে, আবাসনটিতে ১৭ জন পরিযায়ী শ্রমিক থাকতেন এবং তাঁদের মধ্যে ১৪ জন সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। পুলিশ জানিয়েছে, পুরো উদ্ধার অভিযানে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে।


You might also like!