Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

Delhi Metro status today: নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে বন্ধ ১৮টি মেট্রো স্টেশন

A view of the closed gates of Patel Chowk Metro station in New Delhi
A view of the closed gates of Patel Chowk Metro station in New Delhi

 

নয়াদিল্লি, ২৫ জুলাই : নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে শনিবারও বন্ধ রাখা হয়েছে অনেকগুলি মেট্রো স্টেশন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, সেগুলি হল- লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়খাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ ও মান্ডি হাউস।

এছাড়াও কেন্দ্রীয় সচিবালয়, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম, ঝান্ডেওয়ালান ও নয়াদিল্লি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে মেট্রো পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু থাকবে।

You might also like!