Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Recipe:মজাদার চিকেন পাফ

chicken pof
chicken pof

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাচ্চাদের মুখে স্বাদ আনতে কিংবা বড়দের সান্ধ্য আড্ডায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার চিকেন। খুব সহজ এই রেসিপি,

উপকরণ

সেদ্ধ করা চিকেন- ৩০০ গ্রাম

গোলমরিচ গুঁড়ো

ক্যাপসিকাম কুচি

পেঁয়াজ কুচি

ধনেপাতা কুচি

পাউরুটি-৪টি

চিলিফ্লেক্স

মেয়োনিজ

টম্যাটো সস

বিস্কুটের গুঁড়ো 

নুন-স্বাদমতো

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে সেদ্ধ করা চিকেন হাত দিয়ে ছাড়িয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, মেয়োনিজ, টম্যাটো সস্, ধনেপাতা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো ও চিলিফ্লেক্স মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখুন।

 এবার পাউরুটিগুলির সাইড কেটে বাদ দিয়ে দিন। একটি পাত্রে জল নিয়ে তাতে এক সেকেন্ডের জন্য পাউরুটি ডুবিয়ে তুলে নিন। এবার বানিয়ে রাখা মিশ্রণ পাউরুটিতে ভরে বলের আকারে তৈরি করে নিন। বিস্কুটের গুঁড়োয় ভাল করে এ পিঠ-ও পিঠ মাখিয়ে নিন। এরপর বানিয়ে রাখা চিকেন বলগুলি ফ্রিজে আধঘণ্টা রেখে দিন। ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে বাদামি করে ভেজে তুলে নিন। সসের সঙ্গে পরিবেশন করুন চিকেন পাফ।

You might also like!