Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

2 years ago

Recipe: ফ্যামিলি গেট টুগেদারে তৈরি করুন সুস্বাদু টক ঝাল আচারি পমফ্রেট

recipe
recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাতুরি হোক বা ভাপা, মাছের কালিয়া হোক বা ফিশ ফ্রাই-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। বাজারে এখন পাওয়া যাচ্ছে ভালো পমফ্রেট। তাই পমফ্রেট দিয়ে বানিয়ে ফেলুন একটু অন্য রকম রেসিপি। 

উপকরণ

পমফ্রেট মাছ

গোলমরিচ

লঙ্কা গুঁড়ো

জিরে গুঁড়ো

সাদা তেল

হলুদ

তেঁতুলের ক্বাথ

লেবুর রস

অ্যারারুট

পরিমাণ মতো নুন

পদ্ধতি

প্রথমেই গোটা পমফ্রেট মাছের গায়ে ছুড়ি দিয়ে চিড়ে নিন। এরপর মাছগুলি ভাল করে ধুয়ে নুন ও লেবু মাখিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। তারপর ফের জল দিয়ে মাছগুলি ধুয়ে নিন। এবার মাছে গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কাগুঁড়ো, তেঁতুলের টক, জিরে গুঁড়ো ও তেল দিয়ে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন।  

একঘন্টা পর ফ্রিজ থেকে মাছ করে মশলা মাখা মাছে অ্যারারুট মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে উপর থেকে লেবুর রস, চাটমশলা ও স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করুন টক ঝাল আচারি পমফ্রেট।

You might also like!