Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Recipe:বানিয়ে ফেলুন ইলিশ মাছের মাথা দিয়ে চালকুমড়োর ঘণ্ট

tj
tj

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাঙালি মানেই রান্নাঘরে সব সময় রকমারি খাবারের গন্ধ ভেসে বেড়াবেই। আর প্রসঙ্গ যদি ইলিশ হয়, তাহলে তো স্বাদে আহ্লাদি বাঙালি একদম উঠে পড়ে তৈরি। হ্যাঁ, খাওয়ার জন্য তো বটেই, তবে এই রেসিপির প্রস্তুতিতেও ঝামেলা নেই। বানিয়ে ফেলুন ইলিশের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট 

উপকরণ

১/৪ চা-চামচ কালো জিরে

১ টা শুকনো লঙ্কা

১ চা-চামচ লঙ্কা গুঁড়ো

১/২ চা-চামচ হলুদ গুঁড়ো

স্বাদ মতো নুন, চিনি

৩ টেবিল চামচ সরষের তেল

১ টা ইলিশ মাছের মাথা

১/৪ চা-চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

১ টা চালকুমড়ো ধুয়ে কুচি করা

২ টো কাঁচা লঙ্কা

পদ্ধতি:

প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে নুন-হলুদ মাখানো ইলিশ মাছের মাথা ভেজে তুলে রাখুন।

এবার ঐ তেলে কালো জিরে ও শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে কুরানো চালকুমড়ো দিয়ে দিন। তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভাল করে নেড়ে নিন।

এবার পরিমাণ মতো জল, লঙ্কা গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ঢেকে কম আঁচে ফুটতে দিন।

কিছুক্ষণ পর কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে নেড়ে নিন।

এবার ভেজে রাখা মাথা ভেঙে চালকুমড়োর মধ্যে দিয়ে দিন। 

পরিমাণ মতো সামান্য চিনি দিন।

জল শুকিয়ে এলে আর চালকুমড়ো সেদ্ধ হলে নামিয়ে নিন।

এই রান্না আপনার রোজকার লাঞ্চের ক্ষেত্রেও বানাতে পারেন। এই রান্না এতটাই সহজ যে মোটামুটি রান্না করতে জানলেও খুব ভাল ভাবে করা যাবে। এই রান্নার সঙ্গে পরিবেশনের জন্য ভাত সবচেয়ে উপাদায়ি হবে। আপনি চাইলে এটিকে কষিয়ে রুটির সঙ্গেও খেতে পারেন। তবে গরম ভাতের সঙ্গে ইলিশের এই রেসিপিটি যদি মেখে খান, খাওয়ার বেশ কিছু সময় পরেও এর স্বাদ ভুলতে পারবেন না।

You might also like!