Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Modak Recipe:বাড়িতেই বানান নানা স্বাদের মোদক

Modak
Modak

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাড়িতেই বানাতে পারেন সিদ্ধিদাতার প্রিয় মোদক। রইল কয়েক ধরনের মোদকের প্রণালী।

পনির মোদক

ময়দা, চালের গুঁড়ো দিয়ে মোদকের স্বাদ তো অনেক নিয়েছেন। একটু না হয় স্বাদ বদল ঘটল। মোদক বানানো খুব কঠিন নয়। এই মোদক বানাতে খুব বেশি উপকরণও লাগে না। ছানা, কন্ডেন্সড মিল্ক, চিনি এবং সামান্য জাফরান। কড়াইয়ে ঘি গরম করে সব উপকরণগুলি একসঙ্গে দিয়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে মোদকের আকৃতিতে গড়ে নিন।

চকোলেট ব্রাউনি মোদক

মোদকের একঘেয়ে স্বাদে বৈচিত্র আনতে চকোলেট ব্রাউনি মোদক। বানাতে কী কী উপকরণ লাগবে?

ব্রাউনি: ৯৫ গ্রাম

পেস্তা: ১০ গ্রাম

কাঠবাদাম: ১০ গ্রাম

কাজু: ১০ গ্রামচ

চকোলেট সস্‌: ২০ গ্রাম

নিউটেলা: ২০ গ্রাম

একটি পাত্রে চকোলেট সস্‌, ড্রাই ফ্রুটস, ব্রাউনি একসঙ্গে নিয়ে ব্লেন্ডার দিয়ে এক বার মিশিয়ে নিন। এ বার নিউটেলা দিয়ে কয়েকটি মোদক গড়ে নিন। মোদকগুলির মধ্যে ব্রাউনির মিশ্রণটি হালকা করে ভরে ট্রেতে বসিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। জমে এলে ফ্রিজ থেকে বার করে ঠাকুরের আসনে রাখুন।


You might also like!