Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Cooking

1 month ago

Jalebi Recipe: রথযাত্রায় বাড়িতেই বানান মচমচে জিলিপি! মাত্র ৩০ মিনিটেই মিলবে খাস্তা ও রসালো স্বাদ

Instant Jalebi recipe at home
Instant Jalebi recipe at home

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রথযাত্রা এলেই মেলা, পাপড় ভাজা আর গরম গরম জিলিপির কথা মনে পড়ে। এই উৎসবের অন্যতম আকর্ষণই যেন সদ্য ভাজা মচমচে জিলিপি। তবে বাইরে থেকে কেনা জিলিপির ক্ষেত্রে অনেক সময় তেলের মান বা কৃত্রিম রং ব্যবহারের আশঙ্কা থেকেই যায়। তাই এবারের রথযাত্রায় পরিবারের জন্য বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু ও খাস্তা জিলিপি। অনেকেই মনে করেন, ভালো জিলিপি বানাতে হলে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটার ফারমেন্ট করতে হয়। কিন্তু সহজ কয়েকটি কৌশল মেনে চললে সেই ঝামেলা ছাড়াই মাত্র ৩০ মিনিটে তৈরি করা সম্ভব দোকানের মতো মচমচে জিলিপি। 

∆ যা যা লাগবে–

ব্যাটারের জন্য: ময়দা (১ কাপ), কর্নফ্লাওয়ার (১ টেবিল চামচ), টক দই (১/৪ কাপ), ইনো বা বেকিং পাউডার (১ চা চামচ), ঘি (১ চামচ) এবং সামান্য জল। 

রসের জন্য: চিনি (২ কাপ), জল (১ কাপ), ছোট এলাচ (৩-৪টি), লেবুর রস (১ চা চামচ) এবং সামান্য জাফরান বা ফুড কালার (ঐচ্ছিক)। 

∆ তৈরি করুন এভাবে–

প্রথমে একটি পাত্রে চিনি ও জল একসঙ্গে ফুটিয়ে নিন। রস খুব বেশি ঘন বা এক তারের করার প্রয়োজন নেই, একটু চটচটে হলেই হবে। নামানোর আগে এলাচ গুঁড়ো, লেবুর রস (যাতে রস জমে না যায়) এবং সামান্য জাফরান মিশিয়ে একপাশে হালকা গরম অবস্থায় রেখে দিন। একটি বড় পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, ঘি এবং টক দই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটি মসৃণ ও মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা বা খুব শক্ত না হয়। এবার জিলিপিতে মচমচে ভাব আনতে ব্যাটারে মিশিয়ে দিন ইনো বা বেকিং পাউডার এবং হালকা হাতে ফেটিয়ে নিন। তৈরি হওয়া ব্যাটারটি একটি সসের বোতলে অথবা দুধের প্লাস্টিকের প্যাকেটের কোণ কেটে তার মধ্যে ভরে নিন। জিলিপির প্যাঁচ দেওয়ার জন্য এটাই সবচেয়ে সহজ এবং আধুনিক কায়দা।


ফ্ল্যাট বা চ্যাপ্টা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করুন (স্বাদের জন্য তেলের সঙ্গে ১ চামচ ঘিও মেশাতে পারেন)। তেল মাঝারি গরম হলে গ্যাসের আঁচ কমিয়ে গোল গোল করে জিলিপির প্যাঁচ দিয়ে তেলের ওপর ছাড়ুন। দু’পিঠ হালকা সোনালী এবং মুচমুচে করে ভেজে নিন। তেল থেকে জিলিপি তুলেই সরাসরি হালকা গরম চিনির রসে ফেলে দিন। মাত্র ১ থেকে ২ মিনিট রসে ডুবিয়ে রাখলেই জিলিপি সুন্দর রস শুষে নেবে। ব্যস, রস থেকে ছেঁকে নিলেই তৈরি একদম দোকানের মতো গরম-গরম রসালো জিলিপি!

জিলিপি মুচমুচে করতে কর্নফ্লাওয়ারের ব্যবহার অত্যন্ত জরুরি। ভাজার সময় তেল যেন অতিরিক্ত ধোঁয়া ওঠা গরম না হয়, তাহলে জিলিপির আকার দেওয়া যাবে না এবং তা বাইরে থেকে পুড়ে যাবে। রস ঠান্ডা থাকলে জিলিপির ভেতরে ঢুকবে না, তাই রস সবসময় হালকা গরম রাখতে হবে। এই সহজ কায়দা মেনে এবার রথযাত্রার দিন বিকেলের আড্ডা জমিয়ে তুলুন নিজের হাতের তৈরি গরম জিলিপির জাদুতে!

You might also like!