Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Burger recipe:ব্রেকফাস্টে ঝটপট বাড়িতে বানিয়ে নিন বার্গার! রইল সহজ রেসিপি

Burger
Burger

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বার্গার বানাতে হলে যে বিষয়ে সবচেয়ে বেশি নজর দিতে হয়, তাহল বান ব্রেড। তার সঙ্গে চিকেন স্টেক বা প্যাটি বানিয়ে নিতে হবে। সঙ্গে রাখতে হবে বেশ কিছু কাঁচা সবজি। অনেকেই বাড়িতে এই বান ব্রেড বানিয়ে নেন। তবে সক্কাল সক্কাল ছুটির দিনে রবিবার বান ব্রেড বানিয়ে বার্গার বানাতে গেলে ঝক্কির শেষ নেই! কারই বা আলস্য ছেড়ে ব্রেকফাস্টের পিছনে ছুটির দিনে এত খাটতে ভালো লাগে! তাই বান ব্রেড কেনা থাকলে, বাকি সহজ রেসিপিটি ঝটপট দেখে নিন।

বার্গার সাজাতে প্রয়োজনীয় সামগ্রী:

১)টমাটো সস।

২)মেয়োনিজ।

৩)চিজ।

৪) শশা ও পেঁয়াজ গোল করে কাটা টুকরে।

৫) লেটুস পাতা।

৬) গাজর গোল করে কাটা টুকরো।

প্রণালী:-

বার্গারে প্রথমেই বানান স্টেক বা প্যাটি। তার জন্য লাগবে কিমা। এই প্যাটি বানাতে জল ঝরিয়ে নেওয়া কিমাকে সামান্য নুন গোলমরিজ মাখনে ভেজে নিন সামান্য। সঙ্গে দিন আদা বাটা,রসুন থেঁতো, পেঁয়াজ। পরিমাণ মতো নুন আর ডিমের কুসুম শেষের দিকে দিয়ে দিন। এরপর তাতে ম্যাগি মশলা জাতীয় কোনও স্বাদ যোগকারী মশলা দিয়ে দিন। পুরোটা মেখে ২০ মিনিট রেখে দিন। পরে তা কাবাবের মতো শেপ করে নিন। এই কাবাব খুব বেশি মোটা করে ভাজবেন না। তাহলে ভিতরের দিক কাঁচা থাকতে পারে। কম আঁচে ভেজে একটি প্যানে তুলে রাখুন। এরপর আসা যাক বান ব্রেডের দিকে। ব্রেড মাঝ বরাবর কেটে তাতে পর পর প্যাটি ও বাকি অংশ সাজিয়ে নিতে হবে। কাটা বানের মাঝে আগে লাগান মেয়োনিজ। তার উপর রাখুন শশা পেঁয়াজ। এরপর তৈরি করা চিকেন প্যাটি রেখে দিন। তার উপর দি চিজ। সামান্য টমাটো সস স্বাদ মতো নিন। ব্যাস! গরম গরম লোভনীয় বার্গার মুখের সামনে হাজির!


You might also like!