S Jaishankar | সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার জয়শঙ্করের

S Jaishankar
S Jaishankar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষদের স্মরণ এবং সর্বোচ্চ বলিদান দেওয়া বীর নিরাপত্তা কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৃহস্পতিবার  সমাজমাধ্যমে একটি বার্তায় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতির কথা পুনর্ব্যক্ত করে জানান, সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলা করতে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ।

এক্স মাধ্যমে দেওয়া বার্তায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, "২৬/১১ মুম্বই জঙ্গি হামলার সময় হারিয়ে যাওয়া নিরীহ প্রাণগুলিকে স্মরণ করছি এবং যে বীর নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন, তাঁদের স্যালুট জানাই। সব ধরনের ও রূপের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে আমরা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…