Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Jire Biscut Recipe: বিস্কুট খেতে ভালবাসেন? বানিয়ে নিতে পারেন মুচমুচে জিরে বিস্কুট

Jire Biscut
Jire Biscut

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পাড়ার মোড়ে দাঁড়িয়ে চায়ের সঙ্গে বিস্কুট যেন আলাদা আমেজ নিয়ে আসে। সন্ধ্যাবেলায় খুচরো খিদে মেটাতে বা কাজের ফাঁকে মুখ চালাতে বিস্কুটের উপর ভরসা রাখেন অনেকেই। ক্রিম বিস্কুট পেলে আবার বাচ্চাদের আর কিছু চাই না। বিস্কুট নিয়ে এ হেন প্রেম কমবেশি সকলের মধ্যেই রয়েছে। তবে চেষ্টা করলে কী না হয়! খুব সাধারণ কয়েকটি উপকরণ নিয়ে এবং প্রণালী মেনে চলে বাড়িতে বানিয়ে নিতে পারেন জিরে বিস্কুট। রইল প্রণালী।

উপকরণ

মাখন: এক কাপ

আটা: এক কাপ

নুন: এক চা চামচ

বেকিং পাউডার: আধ চা চামচ

জিরে: এক টেবিল চামচ

দুধ: তিন টেবিল চামচ

প্রণালী

প্রথমে একটি বড় পাত্রে আধ কাপ মাখন ভাল করে গলিয়ে নিন। মাখন গলে গিয়ে ঘন হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন।

এ বার তাতে আধ কাপ গমের আটা, এক চামচ নুন, এক চা চামচ বেকিং পাউডার এবং আধ চা চামচ বেকিং সোডা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

খেয়াল রাখবেন, যেন দলা পেকে না যায়। এই মিশ্রণটিতে এ বার জিরে, এক চামচ দুধ মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করতে দিন।

ঠান্ডা হয়ে এলে বিস্কুট তৈরির ট্রেতে মিশ্রণটি ঢেলে উপর থেকে জিরে ছড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে নিন।


You might also like!