Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Cooking

3 years ago

Jain Recipe: জৈনদের মত মাত্র ১৫ মিনিটেই বানিয়ে ফেলুন পেঁপের হালুয়া!

Jain Recipe
Jain Recipe

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সারা ভারত জুড়ে ছড়িয়ে আছে অনেক জৈনধর্মের মানুষ।তাঁরা মূলত শাকাহারি। তাঁদের প্ৰচলিত খাদ্যের মধ্যে অন্যতম একটি খাবার হলো  'পেঁপের হালুয়া'। পেঁপের হালুয়া হল এমন একটি আকর্ষণীয় ডেজার্ট রেসিপি যা আপনি সহজেই বাড়িতে তৈরি করতে পারেন । উৎসব এবং বিশেষ অনুষ্ঠানেও প্রস্তুত করা যেতে পারে।
  উপকরণ -
পেঁপের হালুয়ার উপকরণ খুবই সামান্য। ৫ কাপ গ্রেটেড পেঁপে, ৬ টেবিলস্পুন চিনি, ৩ টেবিলস্পুন মিল্ক পাউডার, ৪ টেবিলস্পুন ঘি ও ৪ চা চামচ এলাচ গুঁড়ো, গার্নিশের জন্য ১৫ গ্রাম কাজুবাদাম।
 প্রণালী -
 প্রথমে একটি প্যানে ঘি গরম করে নিন। ঘি গরম হয়ে গেলে প্যানে এলাচ ঢেলে দিন। এলাচ দিয়ে কিছুক্ষণ ঘিয়ে সাঁতলে নিন। প্যানে গ্রেটেড পেঁপে ঢেলে আঁচ বাড়িয়ে নাড়তে থাকুন। এভাবে কয়েক মিনিট প্রায় ১০ মিনিট নাড়তে  
থাকলে আস্তে আস্তে পেঁপে ঘি ছাড়তে শুরু করবে। এবার এতে দুধ ঢেলে দুধ ও পেঁপের মিশ্রণ ঘণ হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে চিনি দিন। চিনি মিশে গেলে হালুয়া তৈরি হয়ে যাবে। এবার অল্প ঠান্ডা করে তাতে কাজুবাদামগুলো ছড়িয়ে দিন।

  পরিষ্কার প্লেটে চামচ দিয়ে পরিবেশন করুন।

You might also like!