Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Ilish Dim Bhuna Recipe: ইলিশের সুস্বাদু ডিম ভুনা রেসিপি

Ilish Macher Dim Bhuna (File Picture)
Ilish Macher Dim Bhuna (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষা আসন্ন, এবার ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢোকা শুরু করবে গঙ্গা, পদ্মা, রূপনারায়ণে।বাজার ভরে উঠবে ডিম ভরা ইলিশে। আর ইলিশ মানেই বাঙালির রসনার পরিতৃপ্তি। ইলিশ মাছ যেমন খেতে সুস্বাদু তেমনই ইলিশ মাছের ডিমের কোনো তুলনা হয় না। ইলিশ মাছতো খানই। এবার না হয় ইলিশ মাছের ডিম আলাদা করে রান্না করে খেয়ে দেখুন। এটি খেতে আরও বেশি সুস্বাদু। তাই আজ আমাদের নতুন রেসিপি 'ইলিশ মাছের 'ডিম ভুনা'। 

উপকরণঃ

*ইলিশ মাছের ডিম ২৫০ গ্রাম, 

*পেঁয়াজ কুচি আধা কাপ,           

*আদা বাটা ও রসুন বাটা আধা চা চামচ করে , 

*গুঁড়া জিরে এক চা চামচ,

*জিরা বাটা আধা চা চামচ,

*আস্ত জিরা আধা চা চামচ,    

*ধনিয়া গুঁড়া আধা চা চামচ,

*হলুদ গুঁড়া আধা চা চামচ, * 

*সর্ষের তেল আধা কাপ,

*কাঁচা লঙ্কা তিন থেকে চারটি, 

* নুন স্বাদ মতো।

প্রণালীঃ

প্রথম পর্ব - প্যানে তেল গরম করুন। জিরা ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদমি করে ভেজে নিন। আধা কাপের মতো জল দিন যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এরপর, নুন সহ একে-একে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ভাসবে।

দ্বিতীয় পর্ব - এবার মাছের ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করুন। এখন কাঁচালঙ্কা ও আবার আধা কাপ জল দিয়ে কিছুক্ষণ গরম করুন। ঝোল কমে এলে নামিয়ে পরিবেশন করুন। ব্যাস হয়ে গেল সুস্বাদু ইলিশের ডিম ভুনা।

You might also like!