Breaking News
 
PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ CM Suvendu Adhikari: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোয় অনুদান ১ লক্ষ, অষ্টমীতে মদ বন্ধ! কার্নিভ্যাল-ডিজেতেও ‘না’, বড় ঘোষণা শুভেন্দুর Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’

 

Cooking

3 years ago

Ginger : বাজার থেকে অনেক আদা এনে ফেলেছে? জেনে নিন সংরক্ষনের সহজ ৪ উপায়

Ginger Storage Tips
Ginger Storage Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিরামিশ রান্নায় স্বাদ আনতে চান এক টুকরো আদা গ্রেড করে দিয়ে দিন। শুধু রান্না কেন সর্দি কাশি বা গলা ব্যাথায় আদার রস খুব ভাল কাজ দেয়।  

তবে আদা সংরক্ষন করতে বেগ পেতে হয় অনেক সময় ,সামান্য জলের সংস্পর্শে আসলে পচন ধরার ভয় যেমন থাকে তেমন আবার শুকিয়ে যাবার ও ভয় থাকে।  আদা বেশিদিন সংরক্ষণ করে রাখতে চাইলে মনে রাখুন এই ৪  দুর্দান্ত উপায়।  

১/ আদা কখনও সরাসরি সূর্যের আলোকে রাখা উচিত নয়। আদা সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে থাকলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই রান্নাঘরে যত অন্ধকার জায়গায় আদা রাখতে পারবেন ততই ভাল। 

২/ফ্রিজে আদা সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে টিস্যু পেপারে মুড়িয়ে একটি পাত্রের মধ্যে ভরে রেখে দিন। তাহলে আদা দীর্ঘদিন ভাল থাকবে। 

৩/ আদা বেটে নিয়ে তার মধ্যে সরষের তেল মিশিয়ে এয়ার টাইট কন্টেইনারে ভরে এক দুই মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। বাটার সময় জল ব্যবহার করা যাবে না এবং অবশ্যই ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখুন। 

৪/ আদার গুঁড়ো করেও সংরক্ষণ করতে পারেন। তার জন্য আদা খুব ভালভাবে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে রোদে শুকিয়ে নিন। ভালভাবে শুকিয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এই শুকনো আদা বেটে গুঁড়ো করে নিন। তারপর এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রাখুন। যখন রান্নার প্রয়োজন হবে তখন ইচ্ছামত ব্যবহার করতে পারবেন। 

You might also like!