Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Cooking

2 weeks ago

Tea Time Snack: আলু-চিকেন নয়, বিকেলের জলখাবারে আনুন নতুন চমক! চিজে ভরা মুচমুচে পেঁপের কাটলেট বানাবেন কীভাবে?

Cheesy Papaya Cutlet Delight
Cheesy Papaya Cutlet Delight

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিকেলের চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে কে না ভালোবাসেন! তবে প্রতিদিন একই ধরনের চপ বা কাটলেট খেতে খেতে একঘেয়েমি চলে আসতেই পারে। তাই এবার রান্নাঘরে একটু নতুনত্ব আনতে পারেন পুষ্টিগুণে ভরপুর পেঁপে দিয়ে।  সাধারণত পেঁপের নাম শুনলেই অনেকেই মুখ ফিরিয়ে নেন, বিশেষ করে শিশুরা। কিন্তু সেই পেঁপে দিয়েই যদি তৈরি হয় সুস্বাদু, মুচমুচে কাটলেট, তাহলে তার স্বাদে মুগ্ধ হবেন ছোট-বড় সকলেই। বাইরের খাস্তা আবরণ আর ভেতরে গলানো চিজের নরম টেক্সচার এই পদকে করে তুলবে আরও আকর্ষণীয়। 

∆ যা যা লাগবে–

গ্রেট করা কাঁচা পেঁপে: ২ কাপ, সেদ্ধ আলু: ১টি (বাইন্ডিংয়ের জন্য), পেঁয়াজ কুচি: ১টি (মাঝারি মাপের)

আদা-রসুন বাটা: ১ চা চামচ, কাঁচামরিচ কুচি: ১ চা চামচ, নেপাতা কুচি: ২ টেবিল চামচ, ভাজা মশলা গুঁড়ো (জিরে-ধনে-শুকনো লঙ্কা): ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ, চাট মশলা: ১ চা চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা: ৩ টেবিল চামচ, ব্রেডক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো: ১ কাপ, মোজারেলা চিজ কিউব/গ্রেট করা চিজ: আধ কাপ, নুন ও গোলমরিচ গুঁড়ো: স্বাদমতো, সাদা তেল: ভাজার জন্য

∆ তৈরি করুন এভাবে–  প্রথমে কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিন। গ্রেট করা পেঁপেতে সামান্য নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর হাত দিয়ে চিপে পেঁপের অতিরিক্ত জলটা পুরোপুরি বের করে দিন। (এই জলটা ফেলে না দিয়ে ডালে বা তরকারিতে ব্যবহার করতে পারেন)। একটি বড় পাত্রে জল ঝরানো পেঁপে, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি একসঙ্গে নিন। এবার এতে ভাজা মশলা, গরম মশলা, চাট মশলা, স্বাদমতো নুন এবং সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিন। মিশ্রণটি নরম মনে হলে ১ চামচ ব্রেডক্রাম্বস মিশিয়ে নিতে পারেন। মেখে রাখা মিশ্রণ থেকে অল্প অংশ নিয়ে হাতের তালুতে গোল করে চ্যাপ্টা করুন। এবার ঠিক মাঝখানে কিছুটা চিজ (গ্রেট করা বা ছোট কিউব) রেখে চারপাশ থেকে মুড়ে দিন। এবার আপনার পছন্দমতো ওভাল, গোল বা হার্ট শেপ দিয়ে কাটলেটের আকারে গড়ে নিন। একটি ছোট বাটিতে কর্নফ্লাওয়ার, সামান্য নুন আর জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার বা গোলা তৈরি করুন। এবার প্রতিটি কাটলেট প্রথমে এই ব্যাটারে ডোবান, তারপর ব্রেডক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোট করে নিন। মুচমুচে ভাব বাড়াতে চাইলে এই প্রলেপটি ডাবল কোট (দু’বার) করতে পারেন। তৈরি করা কাটলেটগুলো ভাজার আগে ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে দিন, এতে কোটিংটা সুন্দর সেট হয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন বা সোনালী করে উল্টেপাল্টে ভেজে নিন। তেল ঝরিয়ে গরম গরম পেঁপের চিজ কাটলেট প্লেটে সাজিয়ে উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে দিন। সাথে রাখুন পুদিনার গ্রিন চাটনি, টমেটো সস আর পেঁয়াজের রিং। ব্যস, বিকেলের চায়ের আসর জমার জন্য আর কী চাই!  

You might also like!