Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Cuban Mutton Curry Rcipe:'কিউবান মাটন কারি' - মাঠের রান্না কিন্তু স্বাদে অপূর্ব

mutton
mutton

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কিউবা মূলত কৃষি-ভিত্তিক দেশ। এখানে প্রচুর 'আখ' উৎপাদন হয়। কৃষি-শিল্পীরা সাধারণত সকালে প্রাতরাশ সেরে মাঠে চলে আসেন। সারাদিন মাঠে কাজ করে আখ খামারে পাঠিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা। ওদের পরিবারের মহিলারা ঘরের কাজ সেরে মাঠেই এসে রান্না করে আর সবাই মিলে একসাথে খায়।

রেসিপি 'কিউবান মাটন কারি'

  উপকরণ -

*  মাটন-  ১ কেজি।          

* আলু - হাফ কেজি।

* বেবী কর্ন (অল্প) 

 * টমেটো ২৫০ গ্রাম।

 *  ক্যাপ্সিকাম ১টা।

 * পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা,পুদিনা পাতা,পাতিলেবু, 

 আদা বাটা, দুই টেবিল চামচ, 

 রসুন বাটা, ১ টেবিল চামচ, 

লঙ্কা গুড়া,ও গুঁড়ো হলুদ, তেল, নুন (পরিমান মত) 

* চিনি।

প্রণালী -

  মাংসের টুকরো ভালো করে ধুয়ে লেবুর রস,আদা বাটা,রসুন বাটা,গুঁড়ো লঙ্কা,গুঁড়ো হলুদ, মিশিয়ে কিছু সময় রেখে দিতে হবে।

  এবার পাত্রে তেল দিয়ে তেল গরম হলে মশলা মাখানো মাংসের টুকরোগুলো সাজিয়ে  দিন। পাত্রের মুখ ঢেকে ৫/৬ মিনিট রান্না হওয়ার পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে বেবিকর্ন ও হাফ করে কাটা টমেটো,কাঁচা লঙ্কা,পেয়াঁজ কুচি, সাজিয়ে আবার ঢেকে দিন। অল্প আগুনে মিনিট ৮/ ৯ রান্না হওয়ার পরে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে আঁটি বাঁধা ধনেপাতা ও পুদিনা পাতা,ক্যাপসিকাম কুচি ছড়িয়ে দিয়ে উপরে আলুর টুকরো দিয়ে ২ কাপ জল দিয়ে ঢেকে দিন। 

 অন্তত ১৫ মিনিট রান্না হওয়ার পরে মুখ খুলে টমেটোর টুকরো,পুদিনা পাতা ও ধনেপাতার আঁটি তুলে ফেলে দিন। শেষে অল্প নুন,চিনি দিয়ে আরো ১০ মিনিট রান্না হতে দিন। সাধানত এই রান্না, মাটির হাঁড়িতে ও কাঠের আগুনে করা হয়। তবে এখন অবশ্যই গ্যাসের আগুনে ও মেটাল পাত্রে করা হয়।

  এবার নামিয়ে রুটির সাথে পরিবেশন করুন।

You might also like!