Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

'Basanti Polao' Recipe:সম্পূর্ণ বাঙালি রান্না -'বাসন্তী পোলাও'

'Basanti Polao'
'Basanti Polao'

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালি নিজের চেতনায় একটু রঙ মেশাতে চিরকাল পছন্দ করে। বাঙালির রান্না সংস্কৃতিতেও তা আছে। আমরা ইতিমধ্যে নানা রকম পোলাও খেয়েছে। এবার নতুন ধরনের পোলাও -'বাসন্তী পলাও'।স্মরণে রাখতে হবে পোলাও রান্না বাইরের থেকে আমদানি হলেও,এই বাসন্তী পোলাও কিন্তু বাঙালির রান্না ঘরে আবিষ্কার।

  উপকরণ -

 * চাল - যেকোনো ভালো আতপ চাল(গোবিন্দ ভোগ,দেরদুন রাইস) ২৫০ গ্রাম।

* কাজু ও কিসমিস - ৩০ গ্রাম করে।

* মশলা - হলুদ গুঁড়ো,নুন,চিনি পরিমাণ মতো।

*অন্যান্য মশলা - এলাচ,লবঙ্গ,দারচিনি পরিমাণ মতো।

* অল্প আদা,৫০ গ্রাম ঘি ও জল।

প্রণালী - 

প্রথম পর্ব - প্রথমে একটি পাত্রে চাল ভালো করে ধুয়ে নিন। তারপর চালের জল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে ভালোকরে শুকিয়ে নিন।

এরপর ওই চালের মধ্যে আদা বাটা ,হলুদ গুঁড়ো ,ঘি ,কিছু গোটা গরম মসলা ( লবঙ্গ ,এলাচ ,দারুচিনি  ) দিয়ে ভালোকরে মাখিয়ে ঘন্টাখানেক রেখেদিন।

 দ্বিতীয় পর্ব -  এরপর একটি কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম আর কিসমিস ভেজে নিন। ওই কড়াইতে ঘি গরম করে গোটা গরম মসলা ফোরন দিয়ে মাখিয়ে রাখা চাল একটু ভেজে নিন এবং পরিমান মতো নুন ও স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেড়ে নিন।

 তৃতীয় পর্ব - এরপর চালের পরিমানের দ্বিগুন গরম জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিন ১০ মিনিট। এরমধ্যে এবার ভাজা কাজু আর কিসমিস দিয়ে একটু আঁচ কমিয়ে ঢেকে দিন কিছুক্ষনের জন্য।

 চতুর্থ পর্ব - এরপর জলটাও শুকিয়ে যাবে আর চাল টাও তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। এখন আপনি গরম গরম নামিয়ে নিয়ে পরিবেশন করুন।


You might also like!