Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Cooking

2 years ago

Aloo Bharta Recipe:আলুমাখায় আনুন টুইস্ট গন্ধরাজ লেবুর পাতা আর শুকনো লঙ্কা দিয়ে! জাস্ট জমে যাবে

Aloo Bharta Recipe
Aloo Bharta Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলুভাতে দিয়ে গরম ভাত আপনারও প্রিয়? তবে এভাবে একবার মেখে দেখুন। ডিম সেদ্ধর সঙ্গে দুর্দান্ত লাগবে এভাবে মাখা আলুর ভার্তা। এমনকী শুধু এই আলু মাখা দিয়েই খেয়ে নিতে পারবেন গরম ভাত, লাগবে না ঘি-ও। স্বাদে আছে অভিনবত্ব। আর ঝালঝাল হওয়ায় ঠান্ডা লাগলেও মুখে বেশ স্বাদ আসবে এভাবে আলু মাখা খেলে। বানানোও ভীষণ সহজ।

কী কী লাগবে

৩টে মাঝারি মাপের আলু গোল গোল করে কাটা, শুকনো লঙ্কা ৬টা, গন্ধরাজ লেবুর পাতা ২ টো, স্বাদ অনুযায়ী নুন, জল।

কীভাবে বানাবেন

গ্যাসে একটা ডেচকি বসিয়ে ৫০০ মিলি মতো জল দিন। কেটে টুকরো করে রাখা তিনটে আলু দিন। ১ চামচ নুন আর ৬টা শুকনোলঙ্কা। ঢেকে কম আঁচে ১০ মিনিট সেদ্ধ করুন। আলু সেদ্ধ হয়ে এলে আঁচ আরও কমিয়ে ঢকনা খুলে দিন। হাতে গন্ধরাজ লেবুর পাতা ঘষে নিয়ে দিয়ে দিন। আলু ঢেকে সম্পূর্ণ সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করুন।

আলু সেদ্ধ হলে একটা খুন্তির সাহায্যে তা ভেঙে নিন। এবার একটা স্ম্যাশার দিয়ে সমস্তটা মেখে নিন। খেয়াল রাখবেন জল যেন একেবারে না শুকিয়ে যায়। সাধারণ আলু মাখার মতো এটা টাইট হবে না। বরং একটু জলজলে থাকবে। ভাত ছাড়া রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। ঝাল কম খেলে, বা বাড়ির ছোটদের জন্য বানালে কম শুকনো লঙ্কা দেবেন। 



You might also like!