Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

1 year ago

World's largest plane: আকাশপথে এবার তিমি মাছ! কলকাতা থেকে উড়ল বৃহত্তম বেলুগা

World's largest plane
World's largest plane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিমান তো নয়,যেন বড় তিমি মাছ। তিমির মুখের মতোই বিমানের সামনের দিক সরু হয়ে এসেছে। মাথা এবং পেট যথারীতি ফোলা। তিমির আদলেই তৈরি করা হয়েছে এই বিমান। কলকাতা বিমান বন্দর থেকে  প্রথম বারের মতো অবতরণ করল বৃহত্তম সেই বেলুগা বিমান। বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সএল। বেলুগা এক্সএল হল বেলুগা এসটির অত্যাধুনিক এবং বড় সংস্করণ। এর আগে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল বেলুগা এসটি।

দৈত্যাকার তিমির মতো দেখতে বেলুগা এক্সএল বিমানটি তিন জন বিমানচালক এবং এক জন ইঞ্জিনিয়ারকে নিয়ে বাহরিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। পাঁচ ঘণ্টা যাত্রা করার পর রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ জ্বালানি ভরার জন্য কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরের দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আবার চিনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।

You might also like!