Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

TMC :পাণ্ডবেশ্বরে তোলপাড়! প্রাক্তন বিধায়কের অফিসে মিলল বিছানা-বালিশ, ড্রয়ারে কন্ডোমের স্তূপ

ex-tmc-mla-narendranath-chakraborty
ex-tmc-mla-narendranath-chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর  কার্যালয়ে তল্লাশি চালিয়ে বিছানা-বালিশ এবং ড্রয়ারভর্তি কন্ডোম উদ্ধার হয়েছে বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক।

দীর্ঘদিনের রাজনীতিবিদ নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের তরফে টিকিট পেয়েছিলেন তিনি। তবে তৃণমূলের ভরাডুবি হতেই তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠতে শুরু।  স্থানীয়দের অভিযোগ ছিল, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সামগ্রী বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেগুলি ব্যক্তিগত অফিস ঘরের গোডাউনে মজুত করে রেখেছেন বিধায়ক। শুক্রবার সেই ক্ষোভ ব্যাপক আকার নেয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। তারা ঢুকে পড়েন কার্যালয়ে। সেখানেই দেখতে পান ত্রিপল-সহ বিভিন্ন জিনিস, যা আমজনতার পাওয়ার কথা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

 দেখা যায়, বিধায়কের কার্যালয়ের ভিতরে সুসজ্জিত দুটো ঘর। দুটিতেই রয়েছে বিছানা, তোষক, বালিশ। একটি ঘরের ড্রয়ার খুলতেই চক্ষুচড়কগাছ! তাতে ভর্তি কন্ডোমের প্যাকেট। বিষয়টা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চরমে উঠেছে স্থানীয়দের ক্ষোভ। স্থানীয় বিজেপি নেতার কথায়, “দীর্ঘদিন ধরেই এরা এসব করে আসছিল। মানুষ ভয়ে মুখ খুলতে পারেনি।” উল্লেখ্য, সম্প্রতি পোড়া নোট উদ্ধারের সূত্র ধরে সুরেন্দ্রনাথ কলেজে মিলেছে তৃণমূল নেতার বেডরুম। অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে এসি, ফ্রিজ, কী ছিল না সেখানে। সেই বেডরুমেও মিলেছিল কন্ডোম। কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি এবার পাণ্ডবেশ্বরে। 

You might also like!