Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Dilip Ghosh: তৃণমূলের নাটক আর অল্প কিছু দিন চলবে, কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের নাটক আর অল্প কিছু দিন চলবে। স্বরূপ বিশ্বাস গ্রেফতার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "স্বরূপ বিশ্বাসের মতো মানুষজনেরা অসংখ্য অপরাধে জড়িত ছিল। ভয়ে মানুষ মুখ খুলত না, কিন্তু এখন মানুষ মুখ খুলতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে শত শত এফআইআর হবে। তৃণমূলের নাটক মাত্র কয়েকদিন চলবে। তাদের দলের পতন হবে, আর যত তাড়াতাড়ি হয় ততই ভালো।"

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নিউ আলিপুর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মহিলার সঙ্গে অশালীন আচরণের এবং তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। নিউ আলিপুর থানায় অভিযোগ জমা পড়ার পরই দ্রুত পদক্ষেপ করে পুলিশ।

You might also like!