Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

3 months ago

CM Suvendu Adhikari : গরমের মরশুমে বিদ্যুৎ সাশ্রয়ের মন্ত্র, রাজ্যবাসীকে পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রবল গরমে বাড়তি বিদ্যুৎ ব্যবহারের ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিল কমানোর উপায় হিসেবে বাড়িতে সোলার প্যানেল বসানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রী বলেন, ”এর ফলে আগামিদিনে ইলেকট্রিক বিল আর আপনার কাছে আসবে না।”

আজ, সোমবার নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, ”প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিক বিল দিতে পারছেন না, তাঁরা ‘প্রধানমন্ত্রী সূর্য ঘরে’র সুবিধা নিন। এক্ষেত্রে ১০০ ইউনিটের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটে ৬০ হাজার টাকা, ৩০০ ইউনিট সৌরে প্ল্যানে ৭৮ হাজার টাকা ভারত সরকার আমাদের মাধ্যমে আপনাদের দেবে।” শুভেন্দু অধিকারীর কথায়, এই টাকায় বাড়িতে সৌর প্লেট বসানো হলে আগামিদিনে ইলেকট্রিক বিল আর আসবে না। এর আবেদন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে শুরু হওয়া জনকল্যাণ শিবির থেকেই পাওয়া যাবে বলেও এদিন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।মানুষের রায়ে বাংলার মসনদে ‘ডবল ইঞ্জিন’ সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন। আর এরপরেই একের পর এক কেন্দ্রের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা মানুষ পেতে শুরু করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাও।

বলে রাখা প্রয়োজন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি যোজনা হল ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’। এই যোজনার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বিপুল বিদ্যুৎ বিলের বোঝা থেকে মুক্তি দেওয়া। এক্ষেত্রে বাড়ির ছাদে সোলার গ্রিড-সংযুক্ত সোলার প্যানেল বসানোর সুযোগ রয়েছে। এক্ষেত্রে প্রতি মাসে সর্বোচ্চ ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া সম্ভব। ‘জনকল্যাণ শিবিরে’র পাশাপাশি এই যোজনার সুবিধা পেতে অনলাইনেও আবেদন করা যাবে। এজন্য পিএম সূর্য ঘর যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। 

You might also like!