West Bengal

2 years ago

Coochbehar professor arrested:জেইউ-র রেজিস্ট্রারকে হুমকি চিঠি! কোচবিহারের 'অধ্যাপক' রানা রায় গ্রেফতার

Threat letter to the registrar of JU! Cooch Behar 'Professor' Rana Roy Arrested
Threat letter to the registrar of JU! Cooch Behar 'Professor' Rana Roy Arrested

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় কোচবিহারের এক অধ্যাপককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম-রানা রায়। রবিবার রাতে ওডিশার ভুবনেশ্বরের একটি হোটেল থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। যদিও যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাকি কোনও যোগ নেই।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় গত শনিবারই মামলা রুজু করেছিল পুলিশ। যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল। ঠিক তার দু’দিনের মাথাতেই গ্রেফতার করা হল তাকে। পুলিশ সূত্রে খবর, বেলগাছিয়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি। নিজেকে ‘অধ্যাপক’ বলে দাবি করা এই রানার বাড়ি বেলগাছিয়ায় হলেও তিনি কোচবিহারে থাকতেন। সেখানকারই একটি কলেজের শিক্ষক তিনি। তবে বেলগাছিয়ার ওই আবাসনেও নিয়মিত আসা যাওয়া ছিল তাঁর।


You might also like!