Breaking News
 
Sharadwat Mukhopadhyay Statement: চিকিৎসকদের ৯৬ ঘণ্টা টানা ডিউটির নির্দেশ? বিতর্কের মাঝে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী Ration scam: মন্ত্রীর সামনে কান ধরে ওঠবস, তবু শেষরক্ষা হল না! অনিয়মের অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার Suruchi Sangha: দুর্গাপুজোর আগেই সুরুচিতে পালাবদল, ‘বিশ্বাস ব্রাদার্স’দের সরিয়ে নতুন কমিটির দায়িত্বে বিজেপি বিধায়ক Suvendu Adhikari: শ্রাবণ মাসে নতুন আয়োজন সরকারের,পুণ্যার্থীদের স্বাগত জানাতে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির পরিকল্পনা TMC 21 July: ধর্মতলায় জমায়েত বন্ধ কেন? পুলিশের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে মমতাপন্থী তৃণমূল Rajya Sabha Nomination: পদ্ম প্রতীকে ফের রাজ্যসভায় ফেরার প্রস্তুতি, শুভেন্দু-শমীককে পাশে নিয়ে মনোনয়ন সুখেন্দুদের

 

West Bengal

2 months ago

West Bengal Election 2026: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তেজনা, কুলতলিতে তৃণমূলের বিক্ষোভ

Tension mounts in Bhangar amid TMC-ISF clashes; TMC stages protests in Kultali.
Tension mounts in Bhangar amid TMC-ISF clashes; TMC stages protests in Kultali.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটের আগের রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বিভিন্ন এলাকা। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে অশান্তি ছড়ায়। অভিযোগ, ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালায় তৃণমূলের নেতা-কর্মীরা। আইএসএফ কর্মীদের দাবি, তৃণমূল কর্মীরা ভোট প্রচারের নাম করে এলাকায় ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষকে প্রভাবিত ও হুমকি দিচ্ছিল। এর প্রতিবাদ করতে গেলে তাঁদের ওপর চড়াও হয় অভিযুক্তরা শুরু হয় বেধড়ক মারধর। এই ঘটনায় একজন মহিলা-সহ মোট চারজন আইএসএফ কর্মী আহত হন বলে অভিযোগ। বুধবার সকালে নওশাদ সিদ্দিকী বলেন, "গতকাল রাত থেকে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, গ্রাম পঞ্চায়েত প্রধান জনগণকে ভোট না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। ভাঙড়ের মানুষকে ভয় দেখিয়ে তারা কিছুই অর্জন করতে পারবে না।"

ভোটের আগের রাতে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ডিসিআরসি সেন্টারের বাইরে বিক্ষোভ দেখালেন দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বিজেপি প্রার্থী মাধবী মহলদার। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

You might also like!