Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

TMC :আনন্দপুরে বচ্চন গ্রেপ্তার হতেই উত্তপ্ত পরিস্থিতি, থানার সামনে ডিম-টমেটো হামলা

গ্রেপ্তার আনন্দপুরের ত্রাস বচ্চন।
গ্রেপ্তার আনন্দপুরের ত্রাস বচ্চন।

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ সুজিত পাল ওরফে ‘বচ্চন’-কে গ্রেপ্তার করল পুলিশ। হকারদের থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে বলে জানা গিয়েছে। অন্যদিকে কাউন্সিলর সুশান্ত ঘোষ পলাতক রয়েছেন।গ্রেপ্তারের পর আনন্দপুর থানার বাইরে উত্তেজনা ছড়ায়। পুলিশ সুজিতকে বের করতেই একাংশ লোকজন তাঁর দিকে ডিম ও টমেটো ছোড়ে বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাঁকে প্রিজন ভ্যানে তুলতেও বেগ পেতে হয়। পরে কড়া নিরাপত্তায় আদালতের উদ্দেশে নিয়ে যাওয়া হয় ধৃতকে।

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে হকারদের থেকে টাকা আদায়, তোলাবাজি, বেআইনি নির্মাণ-সহ একাধিক অভিযোগ সামনে আসে। থানায় অভিযোগ দায়ের হতেই তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। এলাকায় তাঁর টিকি মিলছে না। ফোনও ‘সুইচড অফ’! কোথায় গেলেন কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর? মনে করা হচ্ছে, জোড়া এফআইআরের চাপে গা ঢাকা দিয়েছেন সুশান্ত ঘোষ। রাজ্যে সরকার বদল হতেই ১২ নম্বর বরো চেয়ারম্যানের পদ ছেড়েছেন তিনি। 

আনন্দপুর থানায় অভিযোগ দায়েরের পর থেকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নাকা চেকিংয়ের সময় ওড়িশা সীমান্তের দিকে যাওয়ার পথে তাঁর গাড়ি আটক করা হয় বলে জানা গিয়েছে। ওই গাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন বলে সূত্রের খবর। পরে তাঁর গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ, যাঁর বিরুদ্ধেও তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে।

এদিকে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ সুজিত পালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে, কাউন্সিলরের কার্যালয়ে তল্লাশি চালিয়ে একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। সেখানে একটি বিলাসবহুল শোওয়ার ঘর, বিশাল খাট ও সংযুক্ত বাথরুম মিলেছে বলে জানা গিয়েছে। কী কারণে অফিসের ভেতরে এমন ঘর তৈরি করা হয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

You might also like!