Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

CM Suvendu Adhikari :রেল উন্নয়নে জোর রাজ্যের, আটকে থাকা প্রকল্পের জট কাটাতে বিশেষ টাস্ক ফোর্স গঠন

Aswini-Suvendu
Aswini-Suvendu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়ন ও নতুন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। ২০ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল, রেল বোর্ড এবং আরভিএনএল-এর প্রতিনিধিরাও এতে থাকবেন। প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের দায়িত্বে থাকবে এই কমিটি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাম্প্রতিক রাজ্য সফরের পর পশ্চিমবঙ্গে রেল প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিতে উদ্যোগ জোরদার হয়েছে। জমি অধিগ্রহণ, প্রশাসনিক সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নের জটিলতা কাটাতে গঠিত বিশেষ টাস্ক ফোর্স নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করবে। নির্দেশিকা অনুযায়ী, প্রতি সপ্তাহে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি মুখ্যসচিব মনোজ আগরওয়াল প্রতি মাসে বৈঠক করে সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করবেন।

বলে রাখা প্রয়োজন, গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, আটকে থাকা চিংড়িহাটা মেট্রোর কাজ শেষ হয়েছে মাত্র ৪৮ ঘণ্টায়। ৭০ টি প্রকল্প পড়েছিল শুধুমাত্র অনুমোদন না দেওয়ার জন্য। এজন্য যদিও পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আগের সরকারের সঙ্গে রেলের যুদ্ধ-যুদ্ধ ভাব ছিল। কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিল, এর ফলে সাধারণ বঞ্চিত হয়েছে।” তবে এবার দ্রুত গতিতে কাজ এগোবে বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী।

You might also like!