Breaking News
 
Agnimitra Paul | পুজোর আগে রাস্তার নয়া রূপ! রং করতে করের টাকা খরচ হচ্ছে না, দাবি অগ্নিমিত্রার Sabyasachi Dutta: পুজোর মুখে বড় স্বস্তি সব্যসাচীর! তোলাবাজি মামলায় অন্তর্বর্তী জামিন দিল হাই কোর্ট CM Suvendu Adhikari: পুজোর মরশুমে হঠাৎ দিল্লি যাত্রা শুভেন্দুর, স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে বিশেষ কর্মসূচি Mamata Banerjee's Rally: দুর্গাপুজোয় মিছিল ঘিরে নতুন বিতর্ক! মমতা-তৃণমূলকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর INDIA alliance: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলায় গলদ! ২২০ টাকা না মেটানোয় রাহুলদের আবেদন সংশোধনের নির্দেশ Rahul Gandhi Protest Controversy: রাহুলের পদযাত্রায় কর্নাটকের উপমুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগ, ভাইরাল ভিডিও নিয়ে সরব বিজেপি

 

West Bengal

4 months ago

Saayoni Ghosh :অভিষেক-সায়নীর ফ্ল্যাট যোগ নিয়ে জল্পনা তুঙ্গে, বিস্ফোরক জবাব অভিনেত্রীর

Saayoni Ghosh
Saayoni Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাওয়ার পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এরই মাঝে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কলকাতায় যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের সঙ্গে যৌথ মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে অভিষেকের। এই তথ্য সামনে আসতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।  তিনি লিখলেন, “আমি জানি না এই সায়নী ঘোষ কে, তবে প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।” বললেন, ‘এই ঘোষকে ভয় দেখানো যাবে না।’

রাজ্যে পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই মতো পদক্ষেপও করেছে প্রশাসন। বর্তমানে কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭ টি সম্পত্তি। সেই সম্পত্তির মধ্যেই রয়েছে একটি ফ্ল্যাট, যার ঠিকানা ১৯ডি সেভেন ট্যাঙ্ক রোড। জানা যাচ্ছে, সেটি নাকি যৌথ মালিকানার। অভিষেকের পাশাপাশি তাতে নাম রয়েছে জনৈক সায়নী ঘোষের। গুঞ্জন, এই সায়নী নাকি যাদবপুরের তৃণমূল সাংসদ। স্বাভাবিকভাবেই ঠিক কি কারণে তাঁদের যৌথ সম্পত্তি, তা নিয়েও কানাঘুষো শুরু হয়েছে।

এসবের মাঝে বুধবার সকালে সোশাল মিডিয়ায় এবিষয়ে মুখ খুললেন সায়নী। তিনি লেখেন, ‘কয়েক জায়গায় দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ যৌথভাবে ১৯ ডি-সেভেন ট্যাঙ্ক রোড, কলকাতা ৭০০৩০ ঠিকানার একটি সম্পত্তির মালিক। কিন্তু সেখানে যোগাযোগের জন্য কোনও নম্বর নেই। আমি বলতে পারছি না ইনি কে। কিন্তু নিশ্চিতভাবেই সেই সায়নী ঘোষ নন, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। রাজনীতি থেকে আজ পর্যন্ত কোনও অপ্রত্যাশিত লাভ করেননি। মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং আমি কৃতজ্ঞ।’ সেখানেই তিনি আরও লেখেন, ‘আমি আমার ভোটারদের জানাতে চাই, আমার নির্বাচনী হলফনামায় আমার সম্পত্তির বিবরণ দেওয়া আছে। যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করছেন-এখনই থামুন!’ হুঁশিয়ারি দিয়ে সায়নী বললেন, ‘আমি এক ছাড়ব না। ভুয়ো খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ‘ঘোষ’কে ভয় দেখানো যাবে না। আমি কবিগুরুর দেশের মানুষ।’

You might also like!