Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

coochbehar :কোচবিহারের মাথাভাঙায় দুষ্কৃতীদের তাণ্ডব, বসল পুলিশ ক্যাম্প

Police camp set up in Cooch Behar's massacre of miscreants
Police camp set up in Cooch Behar's massacre of miscreants

 

কোচবিহার, ২৩ জুন : ফের উত্তেজনা ছড়াল কোচবিহারের মাথাভাঙায়। গত ২১ জুন মাথাভাঙা শহর লাগোয়া ১ নম্বর ব্লকের পূর্ব খাটেরবাড়ি কান্দুরা মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা হয়। সেই হামলার রেশ কাটতে না কাটতেই ওই এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রবিবার বহিরাগত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা রুট মার্চও করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এই বিষয়ে মাথাভাঙা হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী জানিয়েছেন, বেশ কিছুদিন থেকেই বহিরাগত দুষ্কৃতীরা এসে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এদিন দু’জন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে। তাতেই উত্তেজনা ছড়ায়। পুলিশ তাদের অবিলম্বে গ্রেফতার করুক নইলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করব আমরা।


You might also like!