Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

Panchayat Pradhan Death: দুর্নীতির অভিযোগের আবহে পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

TMC Leader Death-Baduria
TMC Leader Death-Baduria

 

বাদুড়িয়া, ২ জুন : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের পিঙ্গলেশ্বর গ্রামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্যের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে তাঁর নিজের বাড়ির একটি ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাদুড়িয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩১ মে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় পাওয়া ১২টি ব্যাটারিচালিত বর্জ্য সংগ্রহকারী টোটো গাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, তিন বছর আগে সরকারি প্রকল্পে পাওয়া ১২টি টোটোর মধ্যে মাত্র তিনটি বর্তমানে রয়েছে। বাকি নয়টি গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি করেন এলাকাবাসীরা। এ নিয়ে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগও দায়ের হয়।এছাড়াও, টোটোগুলি সরানোকে কেন্দ্র করে এক গ্রামবাসীকে মারধরের অভিযোগও ওঠে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসার পর থানায় অভিযোগ জানান। ঘটনার পর প্রধান কিছুদিন পলাতক ছিলেন বলে স্থানীয়দের দাবি। সোমবার সন্ধ্যায় তিনি বাড়িতে ফেরেন। পরদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, দুর্নীতির অভিযোগ এবং সামাজিক অপমানের চাপেই তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

You might also like!