Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

West Bengal

2 years ago

Belda: বেলদায় পথ দুর্ঘটনায় মৃত এক, আহত প্রায় তেরো

One dead, thirteen injured in road accident in Belda
One dead, thirteen injured in road accident in Belda

 

বেলদা, ২৫ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর-বলেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাখরাবাদের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত প্রায় তেরো। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম গীতা সামন্ত (৬৭)। তিনি দাঁতন দুই ব্লকের পলাশী গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে খড়গপুর স্টেশন থেকে অটোতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বেলদা থানার বাখরাবাদের কাছে পিছন থেকে একটি তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিতে ধাক্কা মারে। যার ফলে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে থাকা লরির পিছনে ঢুকে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রায় ১৪ জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সেখানে চিকিৎসক একজন মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

You might also like!