Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

West Bengal

4 months ago

CM Suvendu Adhikari: লক্ষ্মীবারে মায়াপুরে শুভেন্দুর আধ্যাত্মিক সফর, গোমাতার পুজো ও সাধুসন্তদের সঙ্গে বৈঠক

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে তিনি মায়াপুর হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখানে পৌঁছে গোশালায় গিয়ে গোমাতার পুজো করার সম্ভাবনা রয়েছে তাঁর। পাশাপাশি একটি যজ্ঞানুষ্ঠানেও অংশ নিতে পারেন তিনি, এমনটাই জানা গিয়েছে। বিজেপির তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সূত্রের দাবি, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সফর। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে চেপে কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে দলের কয়েকজন সাংসদ ও বিধায়কও থাকতে পারেন। সকাল ১০ টা নাগাদ মায়াপুরের হেলিপ্যাডে পৌঁছবে তাঁর হেলিকপ্টার। তারপর সেখান থেকে শুভেন্দুর গোশালায় যাওয়ার কথা রয়েছে। সেখানে গোমাতার পুজো দেবেন তিনি। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরেও যাবেন মুখ্যমন্ত্রী। একটি যজ্ঞানুষ্ঠানে যোগদান করার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, এই সফরে তিনি সাধুসন্তদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে তিনি কী নিয়ে আলোচনা করবেন সেদিকেই নজর রয়েছে।  

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর তিনি প্রথমবার দক্ষিণ ২৪ পরগনায় জেলা সফরে গিয়েছিলেন। সেখানে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন তিনি। ফলতায় পুনর্নির্বাচনের আগে সেখানে জনসভাও করেন। এরপর উত্তরবঙ্গ সফরেও যান শুভেন্দু। সেখানেও প্রশাসনিক বৈঠক করেন তিনি। গতকাল নদিয়ার কল্যাণীতে তিন জেলার প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন শুভেন্দু। এবার তিনি মায়াপুর সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে। যদিও তিনি সেখানে কোনও দলীয় বা প্রশাসনিক কাজকর্মে অংশ নেবেন কি না সেবিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।  

You might also like!